
“দেশের প্রায় ৭০% মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এখন গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা।”

বিএনপির উদ্দেশে বিরোধী দলীয় নেতা শফিকুর বলেন, “হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত। আজকে তারা কোথায়? আপনারাও একই কাজ শুরু করেছেন।”

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

জামায়াত আমির বলেন, “নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। আন্দোলনের বিষয়ে ১১টি দল আমরা দ্রুত বসে সিদ্ধান্ত নেব এবং আপনাদের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।”

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। পাশাপাশি ২০২৪-এর জুলাই গণআন্দোলনের সকল শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সমবেদনা জানান শফিকুর রহমান।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেবো, কিন্তু জনস্বার্থের বিরোধী কিছু হলে তা মেনে নেব না।

সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদের ভেতরেই আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে সংসদে এর সুষ্ঠু সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

স্বাধীনতার ৫৫ বছরে অধিকাংশ সংসদ নামেমাত্র কার্যকর এবং মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য বিপুল সময় ব্যয় করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক বক্তৃতায় এসব কথা বলেন

জামায়াত আমিরের ওই চিঠি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে স্পষ্ট বক্তব্য প্রদান করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন।

ইরানে হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নিন্দা জানালেও যুক্তরাষ্ট্রের নাম নেননি তিনি।

দলীয় কারণে কারো ওপর যেন জুলুম না হয় সেদিকে সরকারকে নজর রাখার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

বুধবার সকালে শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর মনিপুর এলাকায় আজ এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এসব মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) নির্বাচনী এলাকায় নিজের ব্যবহৃত ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণের মাধ্যমে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা আশা করেন, শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে।

“নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কি না। যদি দিয়ে থাকেন ভালো। না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করবে।”

দেশবাসীর প্রতি এক বার্তায় আজ বৃহস্পতিবার এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তাটি পোস্ট করা হয়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, নির্বাচনে ছোটখাটো বিষয় এড়িয়ে গেলেও বড় ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এবার সেই বাস্তবতা নেই। আওয়ামী লীগ মাঠে নেই। ফলে ভোটারদের বড় অংশ নতুন করে হিসাব কষছেন। কেউ কৌশলগত ভোটের কথা ভাবছেন। কেউ আদর্শের কথা ভাবছেন।

গণভোটে ‘না’ ভোট বিজয়ী হলে দেশ পরজিত হবে বলে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার আহ্বান জানান জামায়াত আমির।

গত মঙ্গলবার রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।